ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

নারায়ণগঞ্জে আদালত যাওয়ার পথে প্রবীণ আইনজীবীর মৃত্যু

  • আপডেট সময় : ০১:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 15
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। রোববার সকাল ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। তিনি বলেন, সহকর্মীর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মুনির উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হবে বলেও জানান সমিতির সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে আদালত যাওয়ার পথে প্রবীণ আইনজীবীর মৃত্যু

আপডেট সময় : ০১:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬