ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

নারায়ণগঞ্জের লাঞ্ছিত সেই প্রধান শিক্ষকের পুলিশ প্রহরা প্রত্যাহার

  • আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 372
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেওয়া পুলিশ প্রহরা তুলে নেয়া হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে তার সার্বক্ষণিক পুলিশ প্রহরা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত বছরের ১৩ মে বিদ্যালয়ে তাকে শারীরিক ভাবে লাঞ্ছনার পর তার নিরাপত্তার জন্য পুলিশ প্রহরা দেওয়া হয়।

শ্যামল কান্তি বুধবার সকালে জানান, আজ (বুধবার) থেকে আমাকে পুলিশ প্রহরা দিচ্ছে না। ঘটনার পর থেকে পুলিশ প্রহরায় আমাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়া হতো। ছুটি শেষে পুলিশ প্রহরায় বাসায ফিরে আসতাম। সকালে পুলিশ প্রহরা তুলে নেয়ায় হয়েছে। এখন থেকে আমি নিজেই নিজের কাজ করছি। ছুটির দিন হওয়ায় আজ (বুধবার) বাসায় আছি। পরে শংকা বোধ করলে জানাবো।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষক শ্যামল কান্তির নিরাপত্তার প্রয়োজন অনুভব করায় তাকে এতোদিন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। এখন তিনি ভালো আছেন তাই নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাছাড়া শ্যামল কান্তির নিরাপত্তার ব্যাপারে উচ্চ আদালতের কোন নির্দেশনা ছিলনা। গত বছরের ১৩ মে বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে শ্যামল কান্তি ভক্তকে শারীরিক লাঞ্ছনার পর নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হয়েছিল। চিকিৎসা শেষে গত বছরের ৯জুন শ্যামল কান্তিকে ঢাকা মেডিক্যাল থেকে পুলিশ প্রহরায় নারায়ণগঞ্জ নিয়ে আসা হয়। এরপর থেকে শ্যামল কান্তির নিরাপত্তায় পুলিশের দুইজন কনস্টেবল নিয়োজিত ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জের লাঞ্ছিত সেই প্রধান শিক্ষকের পুলিশ প্রহরা প্রত্যাহার

আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭