ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা

  • আপডেট সময় : ১১:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 102
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নাশকতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় তারা। এ ছাড়া গতকাল দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ও ধানমন্ডিতে শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ বেশ কয়েকটি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বাসে আগুনের ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ কাজ করছে।

ডিবি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।

এ ছাড়াও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সন্ত্রাসীদের দেয়া আগুনে বাসের ভেতরেই ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া। গতকাল দিবাগত রাতে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও সোমবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ও খিলগাঁও ফ্লাইওভারের ওপরসহ নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ককটেল বিস্ফোরণকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা

আপডেট সময় : ১১:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫