ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

  • আপডেট সময় : ০১:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন তরুণ বামপন্থী জোহরান মামদানি। নিউ ইয়র্কবাসী মঙ্গলবার তাকে সিটি মেয়র নির্বাচিত করেছে। ডেমোক্র্যাটরা দুটি গুরুত্বপূর্ণ রাজ্যের গভর্নর পদে জয়লাভ করেছেন।

মার্কিন ভোটাররা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি আগাম সতর্কবার্তা বলে করা মনে হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্যবসায়ী অভিজাত এবং রক্ষণশীল গণমাধ্যমের কাছ থেকে তার নীতি এবং মুসলিম ঐতিহ্যের ওপর তীব্র আক্রমণের মুখে মামদানি জয় লাভ করেছে।

ভার্জিনিয়া এবং নিউ জার্সিতে গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির জয় রাজনৈতিক মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দেশটি আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ দখলের দখলের জন্য অপেক্ষা করছে।

নিউ ইয়র্কের কুইন্স বরোর একজন রাজ্য আইন প্রণেতা মামদানি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে আবেদন করেন। বিনামূল্যে সিটি বাস ভ্রমণ, শিশু যত্ন এবং শহর পরিচালিত মুদি দোকানের প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি।

তিনি সাধারণ নিউ ইয়র্কবাসীদের জীবনযাত্রার ব্যয়, তার অনানুষ্ঠানিক ব্যক্তিগত স্টাইল, সোশ্যাল মিডিয়া সচেতনতা এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে সমর্থন গড়ে তোলার ওপর মনোনিবেশ করেছেন।

৩৪ বছর বয়সী মামদানি তরুণ ভোটারদের উচ্ছ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন।

ট্রাম্প নির্বাচনের শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষী মন্তব্য করেছেন। মামদানি জানুয়ারিতে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

আপডেট সময় : ০১:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫