ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নির্বাচন বিষয়ক এজেন্ডা থাকলেই সংলাপে যাওয়ার সিদ্ধান্ত : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৭:৪৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  নির্বাচন বিষয়ক এজেন্ডা থাকলেই প্রধানমন্ত্রীর সাথে সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান মির্জা ফখরুল।

৩০ ডিসেম্বর ভোটের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের পরিবাবের খোঁজখবর নিতে সিলেটে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

উল্লেখ্য, গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘যাদের সঙ্গে আলোচনা হয়েছিলো খুব শিগগিরই তাদেরকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী। তারা যদি গণভবনে আসেন তাহলে তো সামনা-সামনি তাদের আমরা অনুরোধও করতে পারি সংসদে আসার জন্য।’

এছাড়া ড. কামাল হোসেনও সংলাপে কী নিয়ে আলোচনা হবে এ বিষযে সরকারের কাছে জানতে চাইবেন বলে জানিয়েছেন।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে ডাকবেন সংলাপে, একটু তো ইঙ্গিত থাকবে কী কী বিষয় নিয়ে এই সংলাপ। যদি সেটা আমাদের কাছে বিবেচনাযোগ্য হয়, তখন আমরা কমিটিতে সিদ্ধান্ত নেব এব্যাপারে।’

প্রধানমন্ত্রীর কাছ থেকে সংলাপের আমন্ত্রণ এলে তাতে সাড়া দেবেন কীনা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নীতিগতভাবে আমি একে একটি ইতিবাচক পদক্ষেপ বলে বিবেচনা করবো। কিন্তু সেটা জানতে হবে কী প্রেক্ষাপটে এটার আয়োজন করা হচ্ছে, কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন বিষয়ক এজেন্ডা থাকলেই সংলাপে যাওয়ার সিদ্ধান্ত : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:৪৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯