ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নির্বাচিত হলে জনগণের মুখোমুখি হয়ে কথা শুনবো : আতিকুল

  • আপডেট সময় : ০৬:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নির্বাচিত হলে সিটি কর্পোরেশন মেয়র এবং কাউন্সিলরদের প্রতিমাসে জনগণের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ সোমবার উত্তরা এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আতিকুল বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে কথা দিতে চাই প্রতিটি ওয়ার্ডে, প্রতি মাসে ওই এলাকার জনগণের সামনে মেয়র এবং কাউন্সিলররা উপস্থিত হবেন। অর্থাৎ জনগণের মুখোমুখি হয়ে তাদের কথা শুনবো, অভিযোগ জানবো, তাদের প্রশ্নের উত্তর দেব। যার মাধ্যমে সিটি কর্পোরেশন, মেয়র এবং কাউন্সিলর জনগণের মুখোমুখি হয়ে জবাবাদিহিতার আওতায় আসবে।

তিনি আরো বলেন, আপনাদের সবাইকে নিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সেই আন্দোলন হবে মাদকের বিরুদ্ধে আন্দোলন। মাদকমুক্ত শহর গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করবো। আমাদের মাদকমুক্ত সমাজ গড়তেই হবে।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে আপনাদের যেতে হবে, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। আর এমন গণসংযোগের সময় আপনাদের জনগণের ভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গণসংযোগের নামে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। জনদুর্ভোগ হলে কিন্তু ভোট বাড়বে না, ভোট কমবে। তাই জনগণের ভোগান্তি যেন না হয় সে বিষয়ে আপনারা গুরুত্ব সহকারে নজর রাখবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচিত হলে জনগণের মুখোমুখি হয়ে কথা শুনবো : আতিকুল

আপডেট সময় : ০৬:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০