ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

নিষিদ্ধ হলো সিনেমা, ডাউনলোড কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ

  • আপডেট সময় : ১১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চার বছর ধরে সিনেমাটি বানিয়েছেন দিলজিৎ। সেন্সরে আটকে ছিল তিন বছর। সব মিলিয়ে মুক্তি দিতে লাগল সাত বছর। তবে এতদিন পরে মুক্তির পর সিনেমাটি সাত দিনও চলল না। তিন দিনেই ওটিটি মাধ্যম থেকে নিষিদ্ধ করা হলো পাঞ্জাবী গায়ক দিলজিৎ দোসাঞ্জের সিনেমা ‘সাতলুজ’। এতে করে এই সিনেমার ডাউনলোড কপি ভক্তদের বাজারে ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত ৩ জুলাই ওটিটি মাধ্যম জি ফাইভে মুক্তি পায় দিলজিতের ‘সাতলুজ’। তিন দিন না যেতেই গতকাল রবিবার ভারতে ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়।

এ নিয়ে ওটিটি মাধ্যম এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান পরিস্থিতি’র কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ‘সতলুজ’ দেখানো সম্ভব হচ্ছে না।

এদিকে, বিষয়টি নিয়ে হতাশ নন দিলজিৎ। তিনি মনে করেন এরইমধ্যে অনেক দর্শকের কাছে পৌঁছে গেছে ‘সাতলুজ’। অনেকে সিনেমাটি নিশ্চয়ই ডাউনলোড করে রেখেছেন। তাদের উদ্দেশে এ গায়ক ও অভিনেতা সিনেমাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে, হতাশ না হলেও ক্ষুব্ধ এ গায়ক। তার অভিযোগ, ১৯৯৫ থেকে পাঞ্জাবের কণ্ঠ রোধের চেষ্টা চলছে। ২০২৬-এ এসেও চিত্র বদলায়নি। তবে তিনি মনে করছেন ‘সাতলুজ’ সরিয়েও কণ্ঠ থামানো যাবে না। কেননা সিনেমার গল্প এরইমধ্যে অনেকের কাছে পৌঁছে গেছে।

তার কথায়, ‘গত তিন-চার বছর ধরে এই ছবি মুক্তির জন্য লড়াই করছি। কারও কাছে গিয়ে সমর্থন চাইনি। পঞ্জাবি ইন্ডাস্ট্রি বা বলিউডের কাউকেই বলিনি, আমাদের সিনেমার মুক্তিতে সাহায্য করুন। এই লড়াই আমরা নিজেরাই লড়েছি।

মানবাধিকার কর্মী যশবন্ত সিংহ খালরার জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে এ সিনেমা। চরিত্রটিতে অভিনয় করেছেন দিলজিৎ। আরও আছেন অর্জুন রামপাল, সুবিন্দর ভিকি, কানওয়ালজিৎ সিং প্রমুখ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষিদ্ধ হলো সিনেমা, ডাউনলোড কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ

আপডেট সময় : ১১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬