ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নুসরাত হত্যাকান্ডে প্রমাণিত হয় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: মওদুদ

  • আপডেট সময় : ০৮:১৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহম্মদ বলেছেন মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকান্ডে প্রমাণিত হয়েছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পুলিশ শুধু বিরোধী দল দমনে ব্যস্ত। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশের কোন ভূমিকা থাকেনা।

আমি রাজনৈতিক কারণে এই বক্তব্য দিচ্ছিনা। নুসরাত একজন কিশোরী মেয়ে। এই কিশোরী মেয়েটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত ন্যক্করজনক ও হৃদয় বিদারক। একজন শিক্ষকের মেয়ে আরেক শিক্ষকের কাছে পরম আদরের সন্তানের মত হওয়ার কথা ছিল।

কিন্তু এই নিষ্পাপ মেয়েটি আরেকজন সিক্ষকের লালসার শিকার হতে হয়েছে। এই নৃশংস ঘটনায় আমরা নির্বাক ও হতবাক। এ ঘটনার বিচার দ্রুত বিচার আইনে হওয়া উচিৎ। তাহলে নুসরাতের আত্মা শান্তি পাবে। তার পরিবারের সদস্যরা শান্তি পাবে।

শনিবার বিকালে অগ্নিকান্ডে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে এসব কথা বলেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, মোহাম্মদ শাহাজান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, সাবেক মহিলা

এমপি রেহেনা আক্তার রানু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, জেলা বিএনপির সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, প্রচার সম্পাদক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন,, সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, পৌর বিএনপির সভাপতি ভিপি দুলাল, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক খুরশিদ আলম ভূঞা, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ভূঞা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাধারন সম্পাদক সামছু উদ্দিন খোকন, সাবেক পৌর বিএনপির সবাপতি আলা উদ্দিন গঠন ও আবু তৈয়ব আজাদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ নুসরাতের কবর জিয়ারত করে মোনাজাত করেন।

এদিকে বিকাল ৪টায় মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পরিদর্শক মো. বাদশা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নুসরাতের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সাংবাদিকদের জানান ইতোমধ্যে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহ ও প্রভাষক আবছার উদ্দিনের এমপিও স্থগিত করা হয়েছে। বেতনও স্থগিত করা হৃযেছে।

প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নুসরাত হত্যাকান্ডে প্রমাণিত হয় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: মওদুদ

আপডেট সময় : ০৮:১৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯