ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নুসরাত হত্যা মামলার আরেক আসামি শাহাদাত গ্রেফতার

  • আপডেট সময় : ০৯:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আরেক আসামি শাহাদাতকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকা থেকে এ মামলার আরেক প্রধান আসামী নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। তারও আগে বৃহস্পতিবার মকসুদ আলম কাউন্সিলরকে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই।

জানা গেছে, সোনাগাজী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসায় কেন্দ্রীয় ছাত্রলীগ অনুমোদিত কোন কমিটি না থাকলেও শাহাদাত ছিলেন অধ্যক্ষ সিরাজ ঘোষিত ছাত্রলীগ সভাপতি।

সোনাগাজী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার পিয়ন নুরুল আমিন জানান, কিলিং স্কোয়াডে থাকা বোরকাপরা চারজনের সঙ্গে নুর উদ্দিন ও শাহাদাতের যোগসাজশ থাকতে পারে। তারা যখন-তখন অধ্যক্ষ সিরাজ উদ দৌলার কক্ষে অবাধে যাতায়াত করতেন। কয়েকজন জানিয়েছেন, ৫ এপ্রিল রাতে ও পরদিন সকালে নুর উদ্দিন ও শাহাদাতকে মাদরাসার মূল ফটকে দেখা গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নুসরাত হত্যা মামলার আরেক আসামি শাহাদাত গ্রেফতার

আপডেট সময় : ০৯:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯