ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

নেই আর নেই!!!

  • আপডেট সময় : ০৫:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশরাফ উদ্দিন মুকুল

আমতলীতে আম নেই…!
জামতলীতে জাম নেই….!
তেঁতুলিয়ায় তেঁতুল গাছ নেই..!
কমলাপুরে কমলার গাছ নেই..!
কলাবাগানে কলাগাছ নেই..!
রাজাবাজার তবে রাজা নেই…!!!
তালতলা’য় তালগাছের চিন্হ নেই.!
তাল হারানোর ভিড়ে——–!
কোন কিছুর সাথে কিছুর মিল নেই!
জাতি আজ সবকিছুতে হারিয়েছে খেঁই,….নেই আর নেই…নেই!!!
সময়ের সাথে সময়ের তাল নেই,
আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই!
বাড়ি ছেড়ে বাসাতে গেলাম শান্তি নেই,
আনা ছেড়ে টাকার যুগে সুখ নেই!
মানুষের সাথে মানুষের মিল নেই,
কথার সাথে কাজের সংগতি নেই!!!
গুণীজনের দেখা এখন আর নেই,
কু-জনের অভাব নেই!!!
খাঁটি ভালোবাসা কোথাও নেই,
চল-চাতুরী আর ছলনার শেষ নেই!
ভালো লোকের খোঁজ নেই,
অসৎ লোকের অভাব নেই!
দূষণের অন্ত নেই,
রোগ জীবানুর শেষ নেই!
স্বাস্থ্য সম্মত খাবার নেই,
ভেজালের ভীড়ে খাঁটি কিছুই নেই,
কারোরিই আর সঠিক থাকার উপায় নেই!
দ্রব্য মূল্যের কোন নিয়ন্ত্রণ নেই,
গরীব বাঁচার পথ নেই!!!
কৃত্রিম উৎপাদনে সেই স্বাদ নেই!
রোগ ছাড়া কোন দেহ নেই,
চিকিৎসা পদ্ধতিতে সহজলভ্য নেই!
দূর্যোগ দুর্ঘটনা মহামারীর শেষ নেই,
সচেতন হওয়ার কোন লক্ষণ নেই!
মানবিক সমাজ-সংসার নেই,
অমানবিকতার কোন শেষ নেই!
জাত-বংশের আর মান নেই,
কু-জাতের সাথে সম্পর্ক করতে নেই!!
রাজনীতি আছে তবে রাজা নেই,
গণ আছে-তন্ত্র আর মন্ত্রে নেই!!!
আইন-শৃঙ্খলার বালাই নেই,
জোরজুলুম কারীর বিচার নেই!
বিচার-আচার আর বিবেক নেই,
নিরাপত্তা আর নিশ্চয়তা নেই!
সত্য বলার কোন লোক নেই,
ভালো মানুষের কোথাও স্থান নেই!
নীতি কথা আছে নীতি নেই,
দূর্নীতিবাজ আর কম নেই!!!
সৎ লোকের ভাত নেই,
সুখী মানুষের দেখা নেই!!
ঈমান আর আমল নেই,
লোক-লজ্জার বালাই নেই!
নিঃশ্বাসের বিশ্বাস নেই,
মৃত্যুক্ষণটা কারোই জানা নেই!!

নিউজটি শেয়ার করুন

নেই আর নেই!!!

আপডেট সময় : ০৫:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

মোঃ আশরাফ উদ্দিন মুকুল

আমতলীতে আম নেই…!
জামতলীতে জাম নেই….!
তেঁতুলিয়ায় তেঁতুল গাছ নেই..!
কমলাপুরে কমলার গাছ নেই..!
কলাবাগানে কলাগাছ নেই..!
রাজাবাজার তবে রাজা নেই…!!!
তালতলা’য় তালগাছের চিন্হ নেই.!
তাল হারানোর ভিড়ে——–!
কোন কিছুর সাথে কিছুর মিল নেই!
জাতি আজ সবকিছুতে হারিয়েছে খেঁই,….নেই আর নেই…নেই!!!
সময়ের সাথে সময়ের তাল নেই,
আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই!
বাড়ি ছেড়ে বাসাতে গেলাম শান্তি নেই,
আনা ছেড়ে টাকার যুগে সুখ নেই!
মানুষের সাথে মানুষের মিল নেই,
কথার সাথে কাজের সংগতি নেই!!!
গুণীজনের দেখা এখন আর নেই,
কু-জনের অভাব নেই!!!
খাঁটি ভালোবাসা কোথাও নেই,
চল-চাতুরী আর ছলনার শেষ নেই!
ভালো লোকের খোঁজ নেই,
অসৎ লোকের অভাব নেই!
দূষণের অন্ত নেই,
রোগ জীবানুর শেষ নেই!
স্বাস্থ্য সম্মত খাবার নেই,
ভেজালের ভীড়ে খাঁটি কিছুই নেই,
কারোরিই আর সঠিক থাকার উপায় নেই!
দ্রব্য মূল্যের কোন নিয়ন্ত্রণ নেই,
গরীব বাঁচার পথ নেই!!!
কৃত্রিম উৎপাদনে সেই স্বাদ নেই!
রোগ ছাড়া কোন দেহ নেই,
চিকিৎসা পদ্ধতিতে সহজলভ্য নেই!
দূর্যোগ দুর্ঘটনা মহামারীর শেষ নেই,
সচেতন হওয়ার কোন লক্ষণ নেই!
মানবিক সমাজ-সংসার নেই,
অমানবিকতার কোন শেষ নেই!
জাত-বংশের আর মান নেই,
কু-জাতের সাথে সম্পর্ক করতে নেই!!
রাজনীতি আছে তবে রাজা নেই,
গণ আছে-তন্ত্র আর মন্ত্রে নেই!!!
আইন-শৃঙ্খলার বালাই নেই,
জোরজুলুম কারীর বিচার নেই!
বিচার-আচার আর বিবেক নেই,
নিরাপত্তা আর নিশ্চয়তা নেই!
সত্য বলার কোন লোক নেই,
ভালো মানুষের কোথাও স্থান নেই!
নীতি কথা আছে নীতি নেই,
দূর্নীতিবাজ আর কম নেই!!!
সৎ লোকের ভাত নেই,
সুখী মানুষের দেখা নেই!!
ঈমান আর আমল নেই,
লোক-লজ্জার বালাই নেই!
নিঃশ্বাসের বিশ্বাস নেই,
মৃত্যুক্ষণটা কারোই জানা নেই!!