ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এই প্রথম তিন ভাষায় আন্তর্জাতিকমানের ফটো অ্যালবাম বই

আসছে ফরিদ আহাম্মদ-এর আন্তর্জাতিকমানের ফটো অ্যালবাম বই “প্যারিসের ছবি”

  • আপডেট সময় : ০৫:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 744
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ ফটোসাংবাদিক ফরিদ আহাম্মদ রনি এবার নতুন রূপে হাজির হচ্ছেন তার বহুল প্রতীক্ষিত ফটো অ্যালবাম বই “প্যারিসের ছবি” নিয়ে। এই প্রথম তিন ভাষায় আন্তর্জাতিকমানের (বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত স্থাপনা, ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। অন্য প্রকাশনীর ব্যানারে প্রকাশিতব্য এই বইটির প্রকাশনা চুক্তি সম্প্রতি সম্পন্ন হয়েছে তরুণ লেখক ও প্রকাশক রনির সঙ্গে।

ইতোমধ্যে শুরু হয়েছে লেখক-প্রকাশক দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনা। সেই ধারাবাহিকতায় তরুণ ফটোসাংবাদিক ফরিদ আহাম্মদ রনি’র “প্যারিসের ছবি” বইয়ের চুক্তি সম্পন্ন করেছেন। অন্য প্রকাশনীর সাথে এই চুক্তি সম্পন্ন হওয়ার তথ্য জানা গেছে।

অন্য প্রকাশনীর পরিচালক মাজহারুল ইসলাম সাথে প্রকাশনার চলতি নিয়ম অনুযায়ী চুক্তিপত্রে সাক্ষর হয়। কথায় আছে, “পৃথিবীর মানচিত্র সবাই দেখেছে; কিন্তু বিশ্ব তাকে দেখেছে যে পুরো পৃথিবী দেখেছে।” সেই সূত্র ধরে ফ্রান্সকে বলা হয় ছবির দেশ, কবিতার দেশ।

এ দেশের অগণিত কবি-সাহিত্যিকের কবিতা, লেখনী আর শিল্পীদের আঁকা ছবি ও তাদের গড়া ভাস্কর্য বিশ্বসাহিত্য ও শিল্পকলার ভান্ডারকে এতই সমৃদ্ধ করেছে যে সারা বিশ্বের শিল্পরসিক ও সাহিত্যমোদীরা শ্রদ্ধা আর ভালোবাসায় তাঁদের স্মরণ করেন। এগুলো স্বচক্ষে দেখতে বছরব্যাপী শিল্প আর সাহিত্যের তীর্থভূমি ফ্রান্স ঘুরে বেড়ান অসংখ্য পর্যটক। ফ্রান্সের রাজধানী প্যারিস বিশ্বের সৌন্দর্যমণ্ডিত ও আধুনিক নগরীর মধ্যে অন্যতম। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের তীর্থভূমি বলা যায় প্যারিস। এটি প্রেমের শহর, কবিতার শহর, ছবির শহর, শিল্পের শহর ও স্বপ্নের শহর। বইয়ের পাতায় ফরিদ আহাম্মদ রনি যেভাবে প্যারিসকে তুলে ধরেছেন, তাতে ইতিহাসের দোরগোড়ায় নিয়ে যেতে পারে যে কাউকে। এসব দৃশ্য প্রাণভরে দেখার সাধ জাগবে সবারই। বিশ্ববিখ্যাত মিউজিয়াম, বিখ্যাত ফরাসি শিল্পীদের গড়া নন্দিত সব ভাস্কর্য ও স্থাপনায় মুগ্ধতা প্রকাশ করেন সব দেশের ভ্রমণপ্রেমীরা। এগুলোর বিশালত্ব ও বৈচিত্র্যময় ফটোগ্রাফি স্থান পেয়েছে এই বইতে। এই বই প্রকাশনায় সার্বিক সহযোগিতা করেছেন, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

লেখক মারফত জানা যায়, এই বইটি দিয়ে একজন ব্যক্তি প্যারিসে কারও সহযোগিতা ছাড়া নিজে একা একা চলতে পারবে। যার কাছে “প্যারিসের ছবি” বইটি থাকবে, তাকে প্যারিসের রাজা বলা চলে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ফ্রান্স দূতাবাস বাংলাদেশ, “প্যারিসের ছবি” গ্রন্থটি দেখার জন্য সৌজন্য কপি পাওয়া যাবে। বইটির জন্য আমার পাঠকদের আগামী জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই বইটি বাংলাদেশের ভ্রমণপিপাসু গুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে তৈরি করে হয়েছে। এই বইটি কেউ নিতে চাইলে আগে থেকে অন্য প্রকাশনীর এই ইমেল (anyaprokash38@gmail.com) যোগাযোগ করতে হবে।

উল্লেখ, ফরিদ আহাম্মদ রনি একজন ফটোসাংবাদিক। শুধু তাই নয়, নতুন বই প্রকাশ ও পত্রিকায় লেখালেখির মাধ্যমে তিনি আগে থেকে ইউরোপে ফটোসাংবাদিক হিসেবে বেশ পরিচিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এই প্রথম তিন ভাষায় আন্তর্জাতিকমানের ফটো অ্যালবাম বই

আসছে ফরিদ আহাম্মদ-এর আন্তর্জাতিকমানের ফটো অ্যালবাম বই “প্যারিসের ছবি”

আপডেট সময় : ০৫:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫