ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কথোপকথন

  • আপডেট সময় : ১১:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • / 725
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফয়সাল মোহাম্মদ

তুমি আমি পাশাপাশি
বসে আছি নিশ্চুপ
নিরবে আলাপরত
অবিরত অনর্গল
সেইসব পুরানো স্মৃতি
কত শত কথা
যুগ যুগ পরে
আজ আবার পাশাপাশি
দুজনে বসে আছি,
কথা নেই মুখে।
স্নিগ্ধ লাগছে তোমায় ধুপছায়া শাড়ীতে
হালকা বাঁধনে খোঁপা কিন্চিৎ খোলা
তুমি ভাবছ, কেন এলে?
ঘুম ভাঙিয়ে আবারতো যাবে চলে
মায়ায় জর্জরিত মন অশান্ত হয়েছে
তবুতো যাহোক আজ হল দেখা,
তৃপ্তি এতেই, নিজ হাতে রেঁধেছো আজ।
আমি অতি সাধারণ, নইতো রাজাধীরাজ
ধন্য তোমার আন্তরিক আপ্যায়নে, আজ
আবার কিছু পাথেয় নিয়ে হারিয়ে যাব পথে
মনের বাঁধন তবু অটুট রবে বাকি জীবনের তরে।
যতনে রাখা গানের বাক্সে প্রীয় গান শুনো
মন উতলা হলে মনে মনে গেয়ো,
সাথে সাথে গেয়ো গুনগুনিয়ে
মধুমাখা মন দিয়ে, জেনো আমি আছি সাথে
ঠিক আজিকার মত, দুজনে পাশাপাশি
নিরবে, কাছাকাছি, বাকি জীবনের তরে॥

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কথোপকথন

আপডেট সময় : ১১:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

ফয়সাল মোহাম্মদ

তুমি আমি পাশাপাশি
বসে আছি নিশ্চুপ
নিরবে আলাপরত
অবিরত অনর্গল
সেইসব পুরানো স্মৃতি
কত শত কথা
যুগ যুগ পরে
আজ আবার পাশাপাশি
দুজনে বসে আছি,
কথা নেই মুখে।
স্নিগ্ধ লাগছে তোমায় ধুপছায়া শাড়ীতে
হালকা বাঁধনে খোঁপা কিন্চিৎ খোলা
তুমি ভাবছ, কেন এলে?
ঘুম ভাঙিয়ে আবারতো যাবে চলে
মায়ায় জর্জরিত মন অশান্ত হয়েছে
তবুতো যাহোক আজ হল দেখা,
তৃপ্তি এতেই, নিজ হাতে রেঁধেছো আজ।
আমি অতি সাধারণ, নইতো রাজাধীরাজ
ধন্য তোমার আন্তরিক আপ্যায়নে, আজ
আবার কিছু পাথেয় নিয়ে হারিয়ে যাব পথে
মনের বাঁধন তবু অটুট রবে বাকি জীবনের তরে।
যতনে রাখা গানের বাক্সে প্রীয় গান শুনো
মন উতলা হলে মনে মনে গেয়ো,
সাথে সাথে গেয়ো গুনগুনিয়ে
মধুমাখা মন দিয়ে, জেনো আমি আছি সাথে
ঠিক আজিকার মত, দুজনে পাশাপাশি
নিরবে, কাছাকাছি, বাকি জীবনের তরে॥