ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট সময় : ০৩:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 87
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার দুর্গাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আজ পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

সোমবার সকাল পৌনে দশটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

প্রেস বিজ্ঞপ্তিতি তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনস্থ ভরতপুর বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানটি দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী গাজীরকোনা নামকস্থানে পরিচালিত হয়।

টহল দলটি সীমান্ত মেইন পিলার ১১৬৫/২-এস হতে আনুমানিক ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে।

তিনি আরো জানান, জব্দকৃত এসব মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

আপডেট সময় : ০৩:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬