ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

পটিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ পরিবহন শ্রমিক দগ্ধ

  • আপডেট সময় : ০৪:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • / 464

ছবি- প্রতীকি

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: পটিয়া উপজেলায় বুধবার গভীর রাতে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  এতে একজন পরিবহন শ্রমিক দগ্ধ হয়েছেন।

দুর্বৃত্তদের চিহ্নিত করতে না পারলেও অগ্নিসংযোগের ঘটনাটি নাশকতা নয় বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো.নেয়ামতউল্লাহ। পটিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে এ ঘটনা ঘটেছে।
ওসি জানান, বুধপুরা বাজারে দুটি বাস আনুমানিক ৫০ গজ দূরত্বে পাশাপাশি দাঁড়িয়েছিল।  বাসগুলো চালক ও সহকারী ছিলেন না।  তবে একটি বাসে একজন সহকারীর ভাই মো.আরমান (১৮) ঘুমিয়ে ছিলেন।  রাত ৩টার দিকে হঠাৎ আগুন দেখে এলাকার লোকজন সেখানে যায় এবং আরমানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  এসময় বাস দুটির আগুনও নেভানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আবু হামিদ বলেন, দগ্ধ আরমানকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আরমান ওইএলাকার রফিক আহমদের ছেলে।
ওসি বলেন, বাস দুটি কেডিএস গার্মেন্টসের শ্রমিকদের বুধপুরা বাজার থেকে নগরীতে কারখানায় আনা-নেয়া করে।  এর মধ্যে বাস দুটি আবার স্থানীয়ভাবেও যাত্রী পরিবহন করে।  ভাড়া নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে বাসের সহকারীর সঙ্গে ঝগড়া হয়।  এর জের ধরে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ পরিবহন শ্রমিক দগ্ধ

আপডেট সময় : ০৪:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮