ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পত্নীতলায় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে অর্ধ লাখ মানুষ পানি বন্দি

  • আপডেট সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলায়(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে ৪টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়েছেন। এতে ওই এলাকার ২ হাজারের বেশি হেক্টর কৃষিজ ফসল ডুবে যায়। বাঁধ অব্যাহত ভাবে ভাঙন থাকায় ঘর-বাড়ি গুলো নতুন করে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখে, স্থানীয় সুত্র ও ভুক্তভোগী পরিবারদের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের কাশিপুর-শালিগ্রাম এলাকার নদীর পূর্ব পাশের একটি বাঁধ ভেঙ্গে যায়। এতে ওই বাঁধের ভাঙন অব্যাহত থাকায় ভয়াবহ রুপ ধারণ করে বন্যা পরিস্থিতি। যা নজিপুর-ধামাইরহাট আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে প্রবাহিত চলমান রয়েছে। পার্শ্ববর্তী ঘোষনগর ইউনিয়নের মাঠের ফসল ডুবে যাচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার পর্যন্ত এ বন্যায় উপজেলার পত্নীতলা ও কৃঞ্চপুর ইউনিয়নের অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়।

এতে ওই এলাকার পানি বন্দি পরিবার বিভিন্ন সড়কের উপর ও উচুঁ স্থানে অস্থায়ী ভাবে পলিথিন ও টিন দিয়ে ঘর তৈরি করে রাত্রি যাপন করছেন বানভাসি মানুষেরা। এতে দিন মজুর ও মধ্যবিত্ত শ্রেণি পেশার আয়ের পরিবার গুলোতে বর্তমানে ঔষধ ও খাদ্য সঙ্কটে পড়েছেন।

স্থানীয়দের ধারণা, এ ভয়াবহ বাঁধ ভাঙনে নদীর পানির গতি বেগ চলমান ও বৃদ্ধি থাকলে আমাইড়, মাটিন্দর ইউনিয়ন ও নজিপুর পৌর এলাকাও প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

উপজেলা কৃষি কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার নজিপুর, পাটিচরা, কৃঞ্চপুর ও পতœীতলা ইউনিয়নের মোট ২ হাজার ৯ হেক্টর জমির ফসল বন্যার পানিতে ডুবে যায়। এর মধ্যে আমন ১৭শ ১৯ হেক্টর, আউশ ১শ ৬২ হেক্টর ও সবজি ১শ ২৮ হেক্টর ফসল পানিতে তলিয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার বলেন, চলমান বন্যার পানি আগামী ২/৩ দিন মধ্যে নেমে গেলে ও বন্যা স্বাভাবিক থাকলে ফসল নষ্টের কবল হতে রক্ষা পাবে।

এমন অবস্থায় পতœীতলা উপজেলা পরিষদের পক্ষ হতে ইউএনও আব্দুল মালেক বন্যর্ত এলাকায় খাদ্য সামগ্রী হিসেবে বিস্কুট, মুড়ি ও চিড়া বিতরণের কার্যক্রম শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পত্নীতলায় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে অর্ধ লাখ মানুষ পানি বন্দি

আপডেট সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭