পত্নীতলায় চার্জার ভ্যানে ওড়না পেচিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮
- / 528
নওগাঁ সংবাদদাতাঃ নওগাঁর পত্নীতলায় চার্জার ভ্যানে গলায় ওড়না পেচিয়ে এক শিশুর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার ও প্রত্যাক্ষদর্শি ও থানা সুত্র জানায়, ২৭ জুন বুধবার দুপুরে উপজেলার গগনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
উপজেলার ঘোষনগর ইউনিয়নের পূর্ব নেপালপুর (গাড়ামারা) পাড়া হতে আসাদ আলীর শিশু কন্যা আতিকা বানু (৬) নিজ বাড়ি হতে উপজেলা সদর নজিপুর পৌরসদর ঘুরতে আসেন ও বাজার থেকে একটি জর্জেট ওড়না কিনে বাড়ি ফিরার পথিমধ্যে ওই নতুন ওড়না উল্লেখিত স্থানে চার্জার ভ্যানে গলায় পেচিয়ে শিশুর দেহ হতে গলা কেটে বিছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনাটি শিশু আতিকার পরিবার ও গ্রামে খবর পৌঁছে বর্তমানে শোকের মাতম চলছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্য ও তত্ত¡ এবং আলামত সংগ্রহ করেছেন।
আরো প্রকাশ থাকে যে, নিহত শিশুর মা বার বার নিষেধ করার পরও জেদ করে বাবার সাথে নজিপুরে ঘুরতে এসে নতুন ওড়নাই কাল হলেন আদরের সন্তান আতিকার।
এ বিষয়ে জানতে চাইলে থানার উপ-পরিদর্শক (এস.্আই) মোঃ সাহাদৎ হোসেন উপরোক্ত ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
























