ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২

পদ্মা সেতুর ৯০ শতাংশ কাজ শেষ : কাদের

  • আপডেট সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পদ্মা সেতু প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ৮১ শতাংশ এবং মূল সেতুর প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে নিজ বাসভবনে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত একটি অনলাইন বৈঠকে কাদের এ তথ্য জানান।

তিনি জানান, পদ্মায় এ পর্যন্ত ৪১ স্প্যানের মধ্যে ৩১টি বসানো হয়েছে, বর্তমানে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার এবং নদীশাসনের কাজ প্রায় ৮৪ শতাংশ শেষ হয়েছে।

নির্মাণ কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার।

তিনি বলেন, ‘এটি (ইসি) একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সরকার ইসিকে তার সাংবিধানিক দায়িত্ব হিসেবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সহায়তা করবে।’

‘এবং সরকার নির্বাচন কমিশন গঠন বা বাতিল করতে পারে না। রাষ্ট্রপতি যথাসময়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন,’ বলেন তিনি।

অনলাইন বৈঠকে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. বেলায়েত হোসেন এবং প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মা সেতুর ৯০ শতাংশ কাজ শেষ : কাদের

আপডেট সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০