ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ

  • আপডেট সময় : ১১:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেলারুশ আজ বুধবার জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে ‘জাপদ-২০২৫’ মহড়ার সময় রুশ পরমাণু-সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করা হবে।

সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং অর্থনৈতিক ও সামরিকভাবে দেশটির ওপর নির্ভরশীল। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় মস্কোকে নিজেদের ভূখণ্ডও ব্যবহার করতে দিয়েছে বেলারুশ।

কিয়েভ, পোল্যান্ডসহ বাল্টিক দেশগুলো বারবার বেলারুশে সামরিক কর্মকাণ্ডের ব্যাপারে উদ্বেগ জানালেও রাশিয়া বলেছে, বছরের শেষ নাগাদ ওরেশনিক মোতায়েন করবে।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানান, অবশ্যই আমরা আমাদের রুশ সহকর্মীদের সঙ্গে মিলে এ ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করব।

গত বছরের শেষের দিকে ইউক্রেনের দনিপ্রো শহরকে ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার স্থান হিসেবে বেছে নেয় রাশিয়া। তবে, সেসময় পারমানবিক ওয়ারহেড ছাড়াই পরীক্ষা চালানো হয়।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের পশ্চিম এবং উত্তর সীমান্তের পরিস্থিতি দেখতে পাচ্ছি। বসে থেকে সেখানকার সামরিকীকরণ এবং সামরিক কার্যকলাপ দেখতে পারি না।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ

আপডেট সময় : ১১:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫