ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী

পরাজয় ঢাকতেই আ’লীগের বিজয় উৎসব : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ১০:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট কারচুপি থেকে জনগণের দৃষ্টি সরাতেই ক্ষমতাসীনরা ‘বিজয় উৎসব’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, এই উৎসব হচ্ছে তাদের (আওয়ামী লীগ) যে পরাজয় তাকে ঢেকে দেয়ার জন্য, পরাজয় থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য। আজকে এক ভয়াবহ ভোট ডাকাতির মধ্য দিয়ে তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে তার সেই উৎসব পালন করছে দলটি।

তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। কারণ তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের কোনো শ্রদ্ধা নেই। গণতন্ত্রের কথা তারা মুখে বলে কিন্তু বিশ্বাস করে না। অতীতে একইভাবে দলটি ১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। আপনাদের মনে আছে, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করেছিল।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমানের জন্মদিনে শপথ নিয়েছি আমরা গণতন্ত্রকে মুক্ত করব, সর্বোপরি যিনি এই স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্রের পতাকা তুলে নিয়ে আছে কারারুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরাজয় ঢাকতেই আ’লীগের বিজয় উৎসব : মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯