ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

পশ্চিমবঙ্গে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

  • আপডেট সময় : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজি কর ও এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ছয়জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ভর্তি রয়েছেন তিনজন সন্দেহভাজন রোগীও।

কয়েক দিন ধরেই দৈনিক করোনাভারইরাসের আক্রান্তের সংখ্যা কমছে রাজ্যে। এই ছবি কিছুটা স্বস্তি দিলেও, একইসাথে চিন্তা বাড়াচ্ছে মিউকরমাইকোসিস। গোটা রাজ্যে ক্রমেই জাল ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। কলকাতার দুই মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ছয়জন আক্রান্তের সন্ধান মিলেছে। তার মধ্যে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন চারজন।

অন্যদিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন ভর্তি আছেন।এই মুহূর্তে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মিউকরমাইকোসিসে আক্রান্ত চারজন ছাড়াও, সন্দেহভাজন দু’জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেও, মিউকরমাইকোসিসে আক্রান্ত নতুন রোগীর খোঁজ মিলেছে।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত ৩০ জন। সন্দেহভাজন ৭০ জন। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ছয়জনের। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।
সূত্র : ভোয়া

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পশ্চিমবঙ্গে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

আপডেট সময় : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১