ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

পাইরেসিও থামাতে পারল না, বক্স অফিসে দুর্দান্ত শুরু থালাপতির শেষ সিনেমার

  • আপডেট সময় : ০৯:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 60
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মুক্তির আগেই অনলাইনে সিনেমার এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়েছিল। তবুও বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জানা নায়গান’। মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে সিনেমাটি ৪১ কোটি রুপি নিট আয় করেছে। বিশ্বব্যাপী প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি ২৭ লাখ রুপি।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক–এর প্রাথমিক তথ্যমতে, ২৩ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি ভারতে প্রায় ১৩ হাজার ৬৭টি শো থেকে ৪১ কোটি রুপি নিট আয় করে। গ্রস হিসাবে ভারতের বাজারে এর আয় ৪৮ কোটি ২৭ লাখ রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে প্রথম দিনে আরও ৩০ কোটি রুপি গ্রস আয় করেছে ছবিটি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনের আয় পৌঁছেছে ৭৮ কোটি ২৭ লাখ রুপিতে।

ভাষাভিত্তিক আয়ের দিক থেকে তামিল সংস্করণই সবচেয়ে এগিয়ে। প্রথম দিনে তামিল সংস্করণ থেকে এসেছে ৩৬ কোটি ৫০ লাখ রুপি। তেলেগু সংস্করণ আয় করেছে ২ কোটি ৭৫ লাখ রুপি এবং হিন্দি সংস্করণ থেকে এসেছে ১ কোটি ৭৫ লাখ রুপি।

তবে প্রথম দিনের আয় সত্ত্বেও থালাপতি বিজয়ের আগের কয়েকটি সিনেমার উদ্বোধনী রেকর্ড ছাড়াতে পারেনি ‘জানা নায়গান’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘বিস্ট’ প্রথম দিনে ভারতে ৪৯ কোটি ৩০ লাখ রুপি নিট আয় করেছিল। ফলে নতুন সিনেমাটি সেই রেকর্ডের নিচেই অবস্থান করছে।

মুক্তির আগেই সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ায় বক্স অফিসে এর প্রভাব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রথম দিনের আয় ও প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, পাইরেসির প্রভাব সত্ত্বেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি।

‘জানা নায়গান’ থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে বিশেষ আলোচনায় রয়েছে। পরিচালনা করেছেন এইচ বিনোদ। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে ভক্তদের ব্যাপক আগ্রহ ছিল। ফলে এর বক্স অফিস পারফরম্যান্সের দিকে নজর রয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্টদেরও।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাইরেসিও থামাতে পারল না, বক্স অফিসে দুর্দান্ত শুরু থালাপতির শেষ সিনেমার

আপডেট সময় : ০৯:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬