ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পানছড়িতে অস্ত্রসহ ২জন আটক

  • আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগাড়ছড়ির পানছড়ি উপজেলায় নাপিতাপাড়া এলাকা থেকে অস্ত্রসহ ২জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজন পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)‘র সামরিক শাখার নেতা বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

যৌথ বাহিনীর সূত্রে জানাযায়, গতকাল সোমবার দিবাগত রাতে খাগড়াছড়ি ব্রিগেডের (জি.টু) মেজর মোজাহিদুল ইসলাম এসজিপি‘র নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিক্তিতে রাত ১টা-থেকে ভোর রাত ৬টা পর্যন্ত ৫ঘন্টা অভিযান পরিচালনা করেন।

অভিযানে সময় মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে একই উপজেলার তাপিতাপাড়া গ্রামের বাসিন্দা ও রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙ্গা এলাকার ইউপিডিএফ‘র সামরিক শাখার দায়িত্বরত ২য় কমান্ড সুয়ান্ত চাকমা ওরফে তমেশ চাকমা (২৬) পিতা বিনয় কিশোর চাকমা ও পুজগাং এলাকার সাবেক সূর্য মোহন কার্বারীপাড়া বর্তমানে তাপিতাপাড়া এলাকার বাসিন্দা সোনামনি চাকমা ওরফে ভাগ্যা চাকমা (৫২) পিতা বিমল চন্দ্র চাকমা‘কে আটক করে।

তাদের দেওয়া তথ্য মতে ১১/১১/২০০৯ সালের তৈয়ারীকৃত ভারতীয় ১টি অটো পিস্তল ও ৩রাউন্ড গুলি এবং ১টি দেশীয় এলজি ও ২রাউন্ড গুলি, সামরিক বাহিনীর ১সেট পোশাক, ১টি টস লাইট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পানছড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ আঃ জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানছড়িতে অস্ত্রসহ ২জন আটক

আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭