পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার জরুরি বৈঠক আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 137
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
পাকিস্তানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (১০ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর)।
বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরো গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।
এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও এ সংস্থার সদস্য।
এ কমিটিতে জয়েন্ট চীফ অফ স্টাফ, তিন বাহিনীর প্রধান, স্ট্রাটেজিক প্ল্যানস ডিভিশনের (এসপিডি) ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন।
এসপিডি পাকিস্তানের পারমানবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা।
বিডিসংবাদ/এএইচএস

























