ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পাল্টা শুল্ক ঘোষণার পর কানাডার বিরুদ্ধে ট্রাম্পের পাল্টা আক্রমণ

  • আপডেট সময় : ০২:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি| এর পরিপ্রেক্ষিতে রোববার কানাডার বিরুদ্ধে ফের পাল্টা আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ‘কানাডা একটি রাজ্য হওয়ার সুবিধা ভোগ করতে চায়, কিন্তু রাজ্য হতে চায় না!’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে|

তিনি বলেন, ‘তারা বহু বছর ধরে আমাদের মহান কৃষকদের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে| আর নয়!’

কার্নি শনিবার ঘোষণা করেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর নতুন কানাডীয় শুল্ক কার্যকর হবে| এর আওতায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও দুগ্ধশিল্পকে লক্ষ্যবস্তু করা হবে|

এদিকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর নতুন ৫০ শতাংশ মার্কিন শুল্ক শনিবার থেকে কার্যকর হয়েছে| এটি কানাডার যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ৫ দশমিক ৫ শতাংশের সমান|
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাল্টা শুল্ক ঘোষণার পর কানাডার বিরুদ্ধে ট্রাম্পের পাল্টা আক্রমণ

আপডেট সময় : ০২:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬