ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় : ০২:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় ২০১৫ সালের হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান গতকাল সোমবার রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন, স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আ. রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্নু বেগম (৫০)। অপর আসামি রোজিনাকে বেকসুর খালাশ দিয়েছেন আদালত। এছাড়া আসামি আ: রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা বিচারাধীন অবস্থায় মারা গেছেন। আসামিদের বাড়ি ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আবু আকনের (৪২) মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ভাই আ. জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেন।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আকন জানান, সোমবার পিরোজপুর জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মুজিবর রহমান সেসন ৭/২০২০ মোকাদ্দমায় ৬ আসামিকে যাবজ্জীবন কারদণ্ডের রায় দিয়েছেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০২:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬