ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

পুতিনের সঙ্গে ‘খুব শিগগির’ সাক্ষাৎ হতে পারে: ট্রাম্প

  • আপডেট সময় : ০২:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘খুব শিগগিরই’ তিনি দেখা করতে পারেন।

মস্কোতে তার বিশেষ দূত এবং রাশিয়ার নেতার মধ্যে অনুষ্ঠিত আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ন্যাটো মহাসচিব মার্ক রুট এবং ব্রিটেন, জার্মানি ও ফিনল্যান্ডের নেতৃবৃন্দসহ কিয়েভের একটি জ্যেষ্ঠ সূত্র জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোনালাপে সম্ভাব্য শীর্ষ সম্মেলনটি নিয়ে আলোচনা করা হয়।

ইউক্রেনীয় ও রাশিয়ান নেতাদের সঙ্গে তিনি কখন দেখা করবেন জানতে চাওয়া হলে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘খুব শিগগির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

পুতিনের সাথে বৈঠক কোথায় হতে পারে সে সম্পর্কে তিনি কোনও ইঙ্গিত দেননি। ২০২১ সালের জুনে জেনেভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর এটিই হবে প্রথম মার্কিন-রাশিয়া নেতৃত্বের শীর্ষ সম্মেলন।

এই পরিকল্পনার সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন জানিয়েছে, ট্রাম্প আগামী সপ্তাহের প্রথম দিকে পুতিনের সঙ্গে বসতে চান এবং পরে রাশিয়ান নেতা এবং জেলেনস্কির সাথে ত্রিপক্ষীয় বৈঠক করতে চান।

মার্কিন দূত স্টিভ উইটকফের মস্কোতে রাশিয়ান নেতৃত্বের সাথে দেখা করার পর ক্রেমলিন আলোচনাটিকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করায় জেলেনস্কির সাথে ট্রাম্পের এ ফোনালাপ হয়। এদিকে যুদ্ধবিরতিতে ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইন আসন্ন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘অসাধারণ অগ্রগতি হয়েছে!’ তিনি আরো জানান, কিছু ইউরোপীয় মিত্রদের তিনি ব্রিফ করেছেন।

তিনি বলেন, ‘সবাই একমত যে এই যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে, এবং আমরা আগামী দিন ও সপ্তাহগুলোয় সেই লক্ষ্যে কাজ করব।’

তবে এর কয়েক মিনিট পরে, একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, ‘দ্বিতীয় নিষেধাজ্ঞা’ দুই দিনের মধ্যে কার্যকর হবে বলে এখনও ধারণা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, উইটকফ মস্কোর কাছ থেকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ফিরে আসছেন যা নিয়ে ইউক্রেন ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের সাথে আলোচনা করতে হবে।

তিনি ট্রাম্প-পুতিনের বৈঠকের সময়সূচি সম্পর্কেও সতর্ক করে বলেন, ‘সামনে অনেক কাজ বাকি আছে, তিনি বলেন ‘হয়তো কয়েক সপ্তাহ’ লেগে যেতে পারে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুতিনের সঙ্গে ‘খুব শিগগির’ সাক্ষাৎ হতে পারে: ট্রাম্প

আপডেট সময় : ০২:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫