ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘পুলিশকে টার্গেট এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে এ হামলা’

  • আপডেট সময় : ০৯:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পুলিশকে টার্গেট এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে মিরপুরে ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর এবং পুলিশের উপর হামলা করা হয়েছে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, এ হামলার ঘটনায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার (১৫ অক্টোবর) ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম।

গ্রেফতারকৃতরা হলো- মো: জনি ইসলাম, মো: রাসেল মিয়া, মো: সুরুজ, মো: আক্তার, মো: শমসের উদ্দিন, মো: রনি, মো: কালিম, মো: মাসুদ রানা ও মো: সাম।

শনিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হারুন অর রশীদ।

তিনি বলেন, গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) মিরপুর ও পল্লবী থানা এলাকা দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্তৃক নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা চালনা বন্ধে মর্মে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ প্রতিপালনের সময় কতিপয় উশৃঙ্খল রিকশাচালক অবৈধ জনতা ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর ও কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর অর্তকিত হামলা চালায়। এ ঘটনায় মিরপুর মডেল থানা ও পল্লবী থানায় মামলা হয়।

তিনি আরো বলেন, ট্রাফিক পুলিশ একজন প্রতিবন্ধী রিকশাচালককে মারধর করেছে মর্মে অপপ্রচার চালিয়ে রিকশাচালকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়। তারই প্রেক্ষিতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার মালিক, চালক ও মোটর ব্যাটারি ব্যবসার সাথে সংশ্লিষ্ট লোকজন এই ঘটনায় ইন্ধন দেয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পুলিশকে টার্গেট এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। অতর্কিত হামলা করে পুলিশের মনোবল ভাঙা যাবে না। পুলিশের উপর হামলাকারী ও ইন্ধনদাতা সকলকে আইনের আওতায় আনা হবে।

গ্রেফতার ব্যক্তিদের মিরপুর মডেল থানা ও পল্লবী থানায় করা মামলায় আদালতে পাঠানোর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে মর্মে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, এ ঘটনায় মিরপুর মডেল থানা পুলিশ ১৩ জন ও পল্লবী থানা পুলিশ আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘পুলিশকে টার্গেট এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে এ হামলা’

আপডেট সময় : ০৯:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২