ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পেকুয়ার রাজাখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ নুর অস্ত্র ও গুলিসহ আটক

  • আপডেট সময় : ০২:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭
  • / 436
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নুরকে (৫২) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ায় এ অভিযান চালানো হয়। আটক সৈয়দ নুর ওই এলাকার মৃত কাছিম আলীর ছেলে।

সোমবার দুপুর ১২টায় কক্সবাজার র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

র‌্যাবের দাবি, সৈয়দ নুর একটি বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তাকে ৩০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি অটোমেটিক সাব মেশিন কারবাইন (এসএমসি), একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ির সামনে থেকে পিস্তল ও গুলিসহ সৈয়দ নুরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে পেকুয়া থানায় সোপর্দ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেকুয়ার রাজাখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ নুর অস্ত্র ও গুলিসহ আটক

আপডেট সময় : ০২:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭