ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পেকুয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের নির্বিচারে গুলি, ছাত্রসহ গুলিবিদ্ধ- ১৪

  • আপডেট সময় : ০৩:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও এলোপাতাড়ি গুলিতে ব্যবসায়ী, পথচারী ও ছাত্রসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। শনিবার ৩ জুন রাত ৯ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফুলতলা বাজার এলাকার আব্দু রহিমের ছেলে জসিম উদ্দিন (৫৮), জয়নাল আবেদিনের ছেলে ইসমু কাদের (১৪), জসিম উদ্দিনের পুত্র আবু হানিফ (২৬), আব্দুল্লাহ (১৯), আবুল বশরের ছেলে আজহার উদ্দিন (৩২), রশিদ আহমদের ছেলে জুনাইদ (১৮), আবু তাহেরের ছেলে মোস্তাক আহমদ (৪০), মোঃ করিম (৩০), মোঃ আনছারের ছেলে রাশেদ (১৪), মৃত ইব্রাহিমের ছেলে শিহাব উদ্দিন (৪৫), মোঃ হাশেমের ছেলে নজরুল ইসলাম (৩৮), ওসমান গণির ছেলে জুবাইরুল ইসলাম (১৬), আশফাক মিয়ার ছেলে আমির হোসেন (১৮) ও নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাবু (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আফজলিয়া পাড়ার এক ব্যক্তির সাথে ফুলতলা বাজারের এক ব্যবসায়ীর কথা কাটাকাটির জের ধরে স্থানীয় আলী আকবর বাদল, জয়নাল, আবু ছৈয়দ, আহমদ কবির, আনছার, সোনাইয়্যা, আরকান, আনোয়ার, নেজাম, মো. ইউনুছ প্রকাশ গুরাইয়্যা, আমজাদ, আশরাফ মিয়া, আমির সহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী শনিবার রাত ৯ টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে ফুলতলা বাজারে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এসময়  সন্ত্রাসীরা ফুলতলা বাজারে ব্যাপক ভাংচুর চালায়। পরে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খাঁন বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এসময় ঘটনায় জড়িত সন্দেহে নেজাম উদ্দিন নামের একব্যক্তিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেকুয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের নির্বিচারে গুলি, ছাত্রসহ গুলিবিদ্ধ- ১৪

আপডেট সময় : ০৩:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭