ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে ফিরছেন ঐশ্বরিয়া রাই

  • আপডেট সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 31
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই আবারও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজের দ্যুতি ছড়াতে প্রস্তুত হচ্ছেন। প্যারিস ফ্যাশন উইকের অত্যন্ত আলোচিত আয়োজন ‘লে দেফিলে’-এর মঞ্চে দেখা যাবে তাকে। লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিতব্য এই নবম আসরটি আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের অদূরে প্লাস জফ্রে এলাকায় অনুষ্ঠিত হবে।

এবারের আসরের মূল প্রতিপাদ্য হলো ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য এবং পারস্পরিক সংহতিকে তুলে ধরাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। লরিয়াল প্যারিসের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঐশ্বরিয়ার উপস্থিতি এবারের আসরে এক বিশেষ মাত্রা যোগ করেছে। আয়োজকদের মতে, তার এই অংশগ্রহণ শক্তি ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক।

২০১৭ সালে যাত্রা শুরু করা এই ইভেন্টটি বর্তমানে ফ্যাশন ও সৌন্দর্য জগতের অন্যতম প্রভাবশালী প্লাটফর্ম। ঐশ্বরিয়ার সঙ্গে একই মঞ্চে থাকছেন সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।

ফ্যাশন শো ছাপিয়ে এবারের আয়োজনে যুক্ত হয়েছে নতুনত্ব। ভারতীয় ত্বকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে লরিয়াল প্যারিস বাজারে আনছে ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এর মধ্যে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ লিকুইড লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় শেড থাকছে। এই কালেকশনের অন্যতম আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’ রঙে ঐশ্বরিয়াকে দেখা যাবে বলে জানা গেছে।

এই সৌন্দর্য অভিজ্ঞতা ভারতীয় ভক্তদের কাছে পৌঁছে দিতে অ্যামাজন এবং লাইফস্টাইল স্টোরসের সাথে যৌথভাবে কাজ করছে লরিয়াল। এছাড়া, আগামী অক্টোবর মাসে মুম্বাইয়ে প্রথমবারের মতো একটি বিশেষ সৌন্দর্যবিষয়ক কর্মশালার আয়োজনও করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন নিয়ে এখন ফ্যাশনপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে ফিরছেন ঐশ্বরিয়া রাই

আপডেট সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬