ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি। তারাই দেশে প্রতিহিংসার রাজনীতি করছে।

তিনি বলেন, ‘বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে তাদের অন্তর্জ্বালা বাড়ছে। প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি। বিএনপির প্রধান শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি।’

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১০ তারিখ নিয়ে বিএনপির এখন ভিন্ন সুর। মুখে রক্ষণাত্মক মনোভাব অন্তরে আক্রমণাত্মক মনোভাব তাদের।’

তিনি বলেন, ‘১০ তারিখে আপনারা ডিফেন্সিভ মুডে কেন? মনে হলো এই ক্ষমতা নিয়ে গেলেন। মনে হয় এই হাওয়া ভবন এসে গেল। এরকম একটা ভাব ছিল না? সেটা গেল কোথায়? তারা বলে যে, ঢাকার রাজপথে বিজয় মিছিল হবে। এইসব অনেক কথা বিএনপি নেতারা অবিরাম তোতা পাখির মতো বলেছে। এখন ভিন্ন সুর! না জানি কী কৌশল!’

বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা প্রস্তুত আছি, খেলা হবে। শেখ হাসিনা কত জনপ্রিয় নির্বাচন হলে আবারো বিএনপি টের পাবে।’

বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার সারোয়ার হোসেন। সম্মেলন পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো: হারুন উর রশিদ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলন শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের কর্ণধার হারুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল বিন রহমান।

নতুন কমিটির সহ-সভাপতি শহীদুর রহমান, এ এস এম শামসুদ্দোহা, এম এ কাশেম, শওকত আজম এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এলাহী।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২