ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে

প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৬:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন।

শুক্রবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এসময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নানা বিষয়ে কথা বলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানো হবে।’ তার এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) এই উক্তি থেকেই প্রমাণিত হয়েছে তারা কতটা প্রতিহংসাপরায়ণ। তারা যে গণতন্ত্র্রে বিশ্বাস করে না, বিচার ব্যবস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না। রাজনৈতিক প্রতিহংসার কারণেই এ ধরনের উক্তি করেছেন প্রধানমন্ত্রী। এমন সময় কথাটা বলেছেন, যখন দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হয়েছে। যখন দেশের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে।’

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি আরো বলেন, দেশ যখন নানা সঙ্কটে, সেই সময় তার (প্রধানমন্ত্রী) এ ধরনের হুমকি, তিনি যদি মনে করে থাকেন, গণতন্ত্রের আন্দোলনকে ব্যাহত করবে বা দমন করবে, তাহলে তিনি সঠিক জায়গায় বাস করছেন না। কারণ জনগণের যে আন্দোলন শুরু হয়েছে, তা আর দমানো সম্ভব হবে না। মানুষ অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। এখানে হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘বাড়াবাড়ি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বাড়াবাড়ি তো করছে রাষ্ট্র, বাড়াবাড়ি করছে আওয়ামী লীগের সরকার। তারাই আজকে রাষ্ট্র্রীয় সন্ত্রাস সৃষ্টি করে গণতন্ত্র্রকে ধ্বংস করেছে। তারা আজকে বাড়াবাড়ির মাধ্যমে, তাদের আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করে আমদের সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকারে বাধা সৃষ্টি করছে। বাড়াবাড়ি বলতে উনি (প্রধানমন্ত্রী) কি বুঝাতে চেয়েছেন, তিনি উত্তর দেবেন। আমরা এগুলো অনেক দেখেছি, আর কোনো ফাঁদে পা দিতে চাই না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সেজন্য এ-ই সরকারকে সরাতে হবে। দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। এখান থেকে বাঁচতে হলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় জানাতে হবে। জনগণ এবার যেকোনো ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমি বিশ্বাস করি এখানে গণঅভূত্থান সৃষ্টির মধ্য দিয়ে তাদের (সরকার) সরে যেতে হবে। যেকারণে আমরা অনেকবার বলেছি- এখনো সময় আছে, নিরাপদে সরে যান। তা না হলে পালাবার পথে খুজে পাওয়া যাবে না।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২