ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

  • আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজ ক্ষমতাবলে সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী এই দায়িত্ব পালন করবেন। এই নিয়োগ খন্ডকালীন ও অবৈতনিক।

প্রসঙ্গত, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯