সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী চলতি মাসে ১০০ সেতু উদ্বোধন করবেন : কাদের
- আপডেট সময় : ০৮:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / 221
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষ নাগাদ সারাদেশে একযোগে ১০০টি সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে গণভবনে কালনা ও শীতলক্ষ্যা নদীর ওপর ২টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘এটা দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার।’
বিডিসংবাদ/এএইচএস
























