ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

প্রফিট শেয়ার করার জন্য পিএমওতে উন্নয়ন উইং নেই : ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের মুনাফার আগে দেশ ও মানুষের কথা ভাবতে বলেছেন।

তিনি বলেন, ‘আপনার লাভের (প্রফিটের) অংশ শেয়ার করার জন্য এখানে কোনো হাওয়া ভবনও নেই, আর পিএমওতে (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) কোনো উন্নয়ন উইংও নেই।’

বুধবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোগ্যপণ্যের আমদানি-রফতানিকারকদের সাথে বৈঠকে এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে বিনা বাধায় মুনাফা করেছেন।

তিনি বলেন, বর্তমানে দেশের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন শাখার ‘যন্ত্রণা’ ও ‘হাওয়া ভবন’ থেকে মুক্ত।

‘এখন আপনাদের এই যন্ত্রণায় ভুগতে হচ্ছে না। আপনাদের এটি স্বীকার করতে হবে, যোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, অতীতে লাভের সিংহভাগই হাওয়া ভবন ও প্রধানমন্ত্রীর উন্নয়ন উইংয়ে গেছে।

তিনি বলেন, ‘…মনে রাখুন এবং দেশ এবং এর জনগণের কথা চিন্তা করুন।’

প্রধানমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ মহামারীর সময় সরকার ব্যবসায়ীদের তাদের ব্যবসা সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রণোদনা প্যাকেজ দিয়েছেন, যদিও তারা এটা চায়নি।

তিনি বলেন, তার উদ্যোগের মাধ্যমে একটি দল গঠন করা হয়েছিল এবং এটি অর্থনীতির চাকা চালানোর জন্য ভালোভাবে কাজ করেছে।

শেখ হাসিনা বলেন, মহামারীর সময়ে উন্নত দেশের অনেক কলকারখানা ও শিল্প-কারখানা বন্ধ হয়ে গিয়েছিল।

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম আমাদের কারখানা এবং শিল্পগুলো বন্ধ হতে দেব না, আমাদের চালিয়ে যেতে হবে… আমি শ্রমিকদের মজুরি নিশ্চিত করেছি, প্রণোদনা প্যাকেজ দিয়েছি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রফিট শেয়ার করার জন্য পিএমওতে উন্নয়ন উইং নেই : ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২