ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তি শিল্পকে লক্ষ্য করে এআই নিরাপত্তা আইন প্রণয়ন করল ক্যালিফোর্নিয়া

  • আপডেট সময় : ০১:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 188
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিরাপত্তা আইন প্রণয়ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য।

রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম সোমবার ওই যুগান্তকারী আইনে স্বাক্ষর করেছেন।

যা বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোকে তাদের নিরাপত্তা প্রোটোকল প্রকাশ করতে এবং গুরুতর ঘটনার প্রতিবেদন দিতে বাধ্য থাকবে। রাজ্যের আইনপ্রণেতারা জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিনেট বিল ৫৩ আইনটি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত, যা সিলিকন ভ্যালির দ্রুত অগ্রসরমান এআই শিল্পকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিশ্বব্যাপী প্রযুক্তি কেন্দ্র হিসেবে তার অবস্থান বজায় রাখার ক্ষেত্রে এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই বিলের প্রস্তাবক রাজ্য সিনেটর স্কট উইনার এক বিবৃতিতে বলেন, ‘এআই’র মতো একটি রূপান্তরকারী প্রযুক্তির ক্ষেত্রে, উদ্ভাবনকে সমর্থন করা আমাদের একটি দায়িত্ব।’

গভর্নর নিউসম উইনারের আগের বিল এসবি ১০৪৭- কে ভেটো দেওয়ার পর, নতুন আইনটি কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষা বিধি প্রতিষ্ঠার জন্য তার দ্বিতীয় প্রচেষ্টায় সফল হয়েছে।

এই আইনটি এমন এক সময়ে পাস হলো, যখন ট্রাম্প প্রশাসন ব্যর্থভাবে চেষ্টা করেছিল যেন যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য এআই সম্পর্কিত নিজস্ব নিয়ম তৈরি না করতে পারে। এর পক্ষে যুক্তি ছিল যে এর ফলে ‘নিয়ন্ত্রনজনিত বিশৃঙ্খলা’ তৈরি হবে এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতায় মার্কিন উদ্ভাবন ধীর হয়ে পড়বে।

নতুন আইনে বলা হয়েছে, বড় এআই কোম্পানিগুলোকে তাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রোটোকল প্রকাশ করতে হবে। তবে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষার জন্য তা আংশিকভাবে গোপন রাখা যাবে।

আইনে আরও বলা হয়েছে, তাদেরকে গুরুতর নিরাপত্তা ঘটনা যেমন- এআই মডেলের মাধ্যমে অস্ত্র সংক্রান্ত হুমকি, বড়সড় সাইবার আক্রমণ, অথবা মডেলের ওপর নিয়ন্ত্রণ হারানো এসব ঘটনার রিপোর্ট ১৫ দিনের মধ্যে রাজ্য কর্তৃপক্ষকে জানাতে হবে।

উইনারের মতে, ক্যালিফোর্নিয়ার দৃষ্টিভঙ্গি ইউরোপীয় ইউনিয়নের যুগান্তকারী এআই আইন থেকে আলাদা, যার জন্য সরকারি সংস্থাগুলোর কাছে ব্যক্তিগত তথ্য জানানো বাধ্যতামূলক।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বিশেষজ্ঞ ফেই-ফেই লিসহ প্রখ্যাত বিশেষজ্ঞগণের নেতৃত্বে ওয়ার্কিং গ্রুপটি এই আইন প্রণয়নের কাজটি পরিচালনা করেছেন। লি ‘এআই’র গডমাদার’ নামে পরিচিত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রযুক্তি শিল্পকে লক্ষ্য করে এআই নিরাপত্তা আইন প্রণয়ন করল ক্যালিফোর্নিয়া

আপডেট সময় : ০১:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫