ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রশ্নফাঁস : বিমানের সেই ৫ কর্মীকে সাময়িক বরখাস্ত

  • আপডেট সময় : ০৬:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সংস্থাটির আটক পাঁচ কর্মীকে রোববার (২৩ অক্টোবর) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে শনিবার আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার আসামিরা হলেন আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম। শুক্রবার রাতে তাদের আটক হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি পেয়েছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। হারুন অর রশীদ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এর আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করার কথা স্বীকার করেছেন।

শুক্রবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রশ্নফাঁস : বিমানের সেই ৫ কর্মীকে সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৬:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২