ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়া আহসানের দার্জিলিংয়ে অবকাশ: কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা আন্তর্জাতিক সম্পর্ক: বৈশ্বিক প্রেক্ষাপটে আপনার উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা আন্তর্জাতিক সম্পর্ক: বৈশ্বিক জ্ঞান ও সমৃদ্ধ ক্যারিয়ারের ঠিকানা পদ্মা সেতুর অদূরে ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ, প্রাণ হারালেন যুবলীগ কর্মী গোপালগঞ্জে সড়ক অবরোধে গাছ-খুঁটি ব্যবহার নিষিদ্ধ করলো আওয়ামী লীগ খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা: শাহজাহানের স্ত্রীর জমিতে ভবন নির্মাণে বাধা সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ আসামে হাতি-মানুষের সহাবস্থান: ফসল বাঁচাতে অভিনব ‘খাদ্যভান্ডার’ উদ্যোগ পদ্মা সেতুর কাছে জাজিরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১ মিরপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

  • আপডেট সময় : ১০:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। সোমবার (২৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা যায়, সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগ দেয়া হবে।

জানা গেছে, এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে সম্পন্ন করা হলেও চূড়ান্ত ফল একসাথেই প্রকাশ করা হবে।

এর আগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

আপডেট সময় : ১০:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২