ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক লক্ষণের আগেই শরীরে ক্যান্সারের উপস্থিতি বলে দিবে যে পরীক্ষা

  • আপডেট সময় : ১০:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গালেরি নামের বিশেষ রক্ত পরীক্ষা কোনো ব্যক্তির শরীরে প্রাথমিক লক্ষণ আসার আগেই বলে দিতে পারে শরীরে ক্যান্সারের উপস্থিতির খবর। যুক্তরাজ্যে শুরু হচ্ছে এই পরীক্ষার ক্লিনিক্যাল ট্রায়াল।

সোমবার যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা এনএইচএসের পক্ষ থেকে শুরু হচ্ছে একটি নতুন ধরনের ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা। কোনো ব্যক্তির শরীরে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ দেখা যাওয়ার আগেই মোট ৫০ ধরনের ক্যান্সারের উপস্থিতি ধরে ফেলতে পারবে এই নতুন পরীক্ষা, মত বিশেষজ্ঞদের।

এই ট্রায়াল আসলে যেমন
গালেরি নামের এই বিশেষ পরীক্ষা রক্ত থেকে ডিএনএ পরীক্ষা করে। এই পরীক্ষা যাচাই করে দেখে যে ডিএনএ’র কোনো অংশ ক্যান্সারের কোষ থেকে এসেছে কি না।

এই পরীক্ষার প্রাথমিক ট্রায়ালে দেশজুড়ে ভ্রাম্যমাণ পরীক্ষাগার ও অন্যান্য পরীক্ষাগারে সংগ্রহ করা হবে রক্তের নমুনা। এনএইচএসের লক্ষ্য, দেশটির মোট আটটি অঞ্চল থেকে প্রায় এক লাখ ৪০ হাজার নমুনা সংগ্রহ করা।

একটি বিবৃতিতে এনএইচএসের প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড বলেন, ‘এই সহজ ও দ্রুত রক্তের পরীক্ষাটি ক্যান্সার শনাক্তকরণ ও তার চিকিৎসার ক্ষেত্রে এখানে ও সারা বিশ্বে বিপ্লব ঘটাতে পারে।’

মার্কিন জৈবপ্রযুক্তি সংস্থা গ্রেইল ইনকরপোরেটেড এই পরীক্ষাটির উদ্ভাবক এবং ট্রায়ালের জন্য এনএইচএসের সাথে গত নভেম্বর মাসে চুক্তিবদ্ধ হয় তারা।

রোগের একেবারে প্রাথমিক ধাপে ধড়া পড়লে, একজন রোগীর ক্যান্সার চিকিৎসার দিক নির্ধারণ তুলনায় অনেকটাই সহজ হয়ে পড়ে। এনএইচএস বলছে, স্টেজ ওয়ান বা প্রথম ধাপে ধরা পড়লে একজন ক্যান্সার রোগীর প্রাণে বাঁচার সম্ভাবনা একজন স্টেজ ফোর বা চতুর্থ ধাপের ক্যান্সার রোগীর তুলনায় থাকে পাঁচ থেকে ১০ গুণ বেশি।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘দ্রুত শনাক্তকরণ প্রাণ বাঁচাতে সক্ষম এবং এই পরীক্ষাতে আমরা ক্যান্সার শরীরে ছড়ানোর আগেই ধরে ফেলতে পারব। এই রোগকে হারাতে এটাই আমাদের সামনে সবচেয়ে ভালো সুযোগ।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাথমিক লক্ষণের আগেই শরীরে ক্যান্সারের উপস্থিতি বলে দিবে যে পরীক্ষা

আপডেট সময় : ১০:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১