ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে

প্রয়োজনে মরবো জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাবো না : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে মরবো, জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাবো না।

এ সময় তিনি বলেন, বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে তাতে মনে হয় তাদের আন্দোলনের পতন-ধ্বনি শোনা যাচ্ছে।

তিনি শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত ‘উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশ ছেড়ে পালানোর রাজনীতি তো বিএনপি’র, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না। আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরবো, জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাবো না। মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে তো গেছে বিএনপির নেতা, আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।

বর্তমান সরকার দেশেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে অঙ্গীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।

ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে – তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।

আজ ৫০তম পবিত্র সংবিধান দিবস, এ দিবসটি জাতীয়ভাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এবং এখন থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বৈশ্বিক সংকটের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে, আর এখন সবার এই বিপ্লবটাই করতে হবে।

দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো: হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রয়োজনে মরবো জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাবো না : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২