ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব ইসরায়েলে সরকার গঠন আলোচনা ব্যর্থ: আর বৈঠক নয় এনসিপি’র নাহিদ ইসলাম: আওয়ামী লীগকে ডিল করতে না পেরেই বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে

ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১১:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গিয়ে গো (মরে গেছে)। ইভারে আর জেতা করার দরকার কী, ইভা মরে গেছে।

তিনি বলেন, ফখরুলের জ্বালা। অন্তরে জ্বালা। বুকে বড় ব্যথা। কেন জানেন? পদ্মাসেতু শেখ হাসিনা করেই ফেললেন।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নয়া পল্টন মাঠে কেন অনুষ্ঠান করতে চাচ্ছে আমাদের কাছে পরিষ্কার। তারা আগুন নিয়ে রাস্তায় নামতে চায়। একটু আগে জানলাম পুলিশের ওপর নাকি আক্রমণ করেছে বিএনপি।

সেতুমন্ত্রী আরো বলেন, ফখরুল তত্ত্বাধায়ক নিয়ে চিন্তায়। লাভ হবে? কোনো লাভ হবে না। বিএনপিকে বিশ্বাস করবেন না। কক্সবাজারের মানুষ ভুল করবেন না। বাংলাদেশের মানুষ বিএনপি, তারেক রহমান থেকে সাবধান।

ওবায়দুল কাদের বলেন, কক্সবাজারের যে রূপান্তর তার রূপকার শেখ হাসিনা। বিশ্বায়নের রূপান্তর শেখ হাসিনা। যিনি ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে ইতিহাস রচনা করেন। তিনি বেঁচে আছেন বলেই আমরা শান্তিতে আছি।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই সব পরিস্থিতি সামলে এগিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য কমে আসবে। বিদ্যুৎ সঙ্কট নাই। রাত ১টায়ও আপনারা খেলা দেখছেন? কোথাও আপনারা সঙ্কট দেখছেন? বিএনপির আমলে এই বিদ্যুতের জন্য কত ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, সব পরিষ্কার। বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১১:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২