ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ফেনীতে ৩৫ হাজার ইয়াবাসহ দুই মোটর সাইকেল আরোহী গ্রেফতার

  • আপডেট সময় : ১১:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
  • / 379
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: মোটর সাইকেলে করে ইয়াবা পাচারকালে ফেনীর মহিপালে অভিযান চালিয়ে ৩৫ হাজার ইয়াবাসহ একটি মোটর সাইকেল জব্দ এবং দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাত পৌনে ৮টার দিকে র‌্যাব-৭ এর একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত দুই মাদক পাচারকারী হলো-মোঃ রোকন সরদার (২৫) ও মোঃ আসাদুল ইসলাম আসাদ (২৩)। তাদের দুজনের বাড়ি রাজশাহী জেলায়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক আমিরুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  জানান,

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মটরসাইকেল যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম হতে ঢাকা নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ শনিবার সন্ধ্যার দিকে স্কোয়াডন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল ফেনী মডেল থানাধীন প্রস্তাবিত পুলিশ অফিসার কোয়াটর সংলগ্ন ইউটার্ণ এর বরাবর মহিপাল অভিমুখী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাম পার্শ্বে অবস্থান করে সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশী করতে থাকে।

এ সময়ে চট্টগ্রাম দিক থেকে ঢাকাগামী একটি কালো রংয়ের অর্ধপুরাতন নাম্বারবিহীন মোটরসাইকেল সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দেয় র‌্যাব দল। কিন্তু র‌্যাবের সংকেত না মেনে দ্রত এবং বেপরোয়া গতিতে চালিয়ে পালানো চেষ্টাকালে কিছুদূর যাওয়ার পর  মহাসড়কে যানজটে আটকে যায়।

এ সময় মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি দুই আরোহী মোঃ রোকন সরদার ও মোঃ আসাদুল ইসলাম আসাদকে আটক করে র‌্যাব সদস্যরা। ঘটনাস্থলে তাদের আসামিদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে এবং মোটরসাইকেল তল্লাশী করে সর্বমোট ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত ইয়াবা তারা চট্টগ্রাম থেকে ক্রয় করে মোটর সাইকেলে করে রাজশাহীতে বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা এবং আসামীদের হন্তান্তনরের প্রক্রিয়া চলছে বলে রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করে র‌্যাব-৭।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে ৩৫ হাজার ইয়াবাসহ দুই মোটর সাইকেল আরোহী গ্রেফতার

আপডেট সময় : ১১:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭