ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর ফাজিলপুরে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা ও পরীক্ষা ক্যাম্প আগামী ২৯ সেপ্টেম্বর

  • আপডেট সময় : ০৬:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 40
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী জেলার ফাজিলপুরে অবস্থিত ‘নুরুন নাহার-মনি দাতব্য ও চক্ষু হাসপাতাল’-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা ও পরীক্ষা ক্যাম্প। আগামী ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের এই চিকিৎসা সেবা প্রদান করা হবে।

ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেবেন প্রখ্যাত ডায়াবেটিস চিকিৎসক ডা. এনায়েত হোসেন [এমবিবিএস (এস.এম.ই.ইউ), সিসিডি (ডায়াবেটোলজি) বারডেম, ঢাকা]। তিনি ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক এবং আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান্স-এর একজন সম্মানিত মেম্বার।

ডায়াবেটিস চিকিৎসক ডা. এনায়েত হোসেন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক ‘সেমি-অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার’ মেশিনের মাধ্যমে বিভিন্ন ল্যাব পরীক্ষা করা হবে।

বিনামূল্যে যেসব পরীক্ষা করা হবে:

  • রক্তের হিমোগ্লোবিন (Hb%) ও ডায়াবেটিস পরীক্ষা (Random Plasma Glucose)
  • কিডনি পরীক্ষা (S. Creatinine, S. Uric Acid)
  • লিভার ও জন্ডিস পরীক্ষা (SGPT, Serum Bilirubin)
  • রক্তে চর্বি পরীক্ষা (Total Cholesterol, Triglycerides)
  • হার্টের ইসিজি (ECG) এবং আল্ট্রাসনোগ্রাফি (Ultrasonography)

ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ফেনীর ফাজিলপুরস্থ জান বক্স ভূঁইয়া বাড়ীতে। সিরিয়াল বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য হাসপাতালের ম্যানেজার মো. মশিয়ার রহমানের সাথে ০১৭৭৪ ৭২০২১৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, জনস্বার্থে এই মহতী উদ্যোগটির সার্বিক ধন্যবাদান্তে রয়েছেন ‘নুরুন নাহার-মনি দাতব্য ও চক্ষু হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা এবং শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ডা. এবিএম হারুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীর ফাজিলপুরে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা ও পরীক্ষা ক্যাম্প আগামী ২৯ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৬:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬