ফেনীর ফাজিলপুরে ১০ এপ্রিল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ১০:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 68
বিডিসংবাদ ডেস্কঃ
সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফেনীর ফাজিলপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’। শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এবিএম হারুনের সার্বিক তত্ত্বাবধানে এই মহতী উদ্যোগটি পরিচালিত হবে।
আগামী ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার ফাজিলপুরের জান বক্স ভূঁইয়া বাড়ীতে অবস্থিত ‘নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল’ প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ: এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে আগত দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখবেন। চিকিৎসা প্রদান করবেন:
- লিভার বিশেষজ্ঞ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. সেলিমুর রহমান (এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপি)।
- হাড় ভাঙ্গা, বাত ও ব্যথা বিশেষজ্ঞ: ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মাসুদুর রহমান (এমবিবিএস, ডি-অর্থো)।
- চক্ষু বিশেষজ্ঞ: ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এবং অরবিস ইন্টারন্যাশনালের দীর্ঘমেয়াদী ফেলো (ছানি সার্জারি) ডা. সোহেল মাহমুদ (এমবিবিএস, এমসিপিএস, ডিও)।
- শিশু রোগ বিশেষজ্ঞ: কনসেপ্ট হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. মো. নুরুল আবসার (মামুন) (এমবিবিএস, বিসিএস, ডিসিএইচ, এফসিপিএস)।
রোগী দেখার সময়সূচি ও যোগাযোগ: ক্যাম্পে রোগীদের দুটি শিফটে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
- সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
- দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী রোগীদের বিস্তারিত তথ্য জানতে এবং সিরিয়ালের জন্য ব্যবস্থাপক মো. মশিয়ার রহমানের সাথে ০১৭৭৪-৭২০২১৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


























