ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

ফের অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

  • আপডেট সময় : ১১:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 48
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দীর্ঘদিন ডিজে হিসেবে ব্যস্ত থাকার পর আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানালেন ডিজে সুমী। চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনে একসময় নিয়মিত কাজ করা এই শিল্পী এখন নতুন করে অভিনয়কে ক্যারিয়ারের মূল জায়গায় ফিরিয়ে আনতে চান।

ডিজে সুমীর পুরো নাম সুলতানা রাজিয়া সুমী। তিনি জানান, বর্তমানে ইভেন্ট, করপোরেট শো, ক্লাব এবং ওয়েডিং অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করলেও অভিনয়ের প্রতি ভালোবাসা একটুও কমেনি। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চান।

২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পর ২০০৩ সালে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুমী। টানা সাত বছর চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন। তার প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার সিনেমায় অভিনয় করেন।

টেলিভিশন নাটকের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও মডেল হিসেবে পরিচিতি পান তিনি। ২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যান। ডিজে হিসেবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় অভিনয়ে সময় দেওয়া সম্ভব হয়নি। তবে এখন আবার অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

মিডিয়ার কাজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডিজে সুমী বলেন, ‘মিডিয়ার কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং প্রতিটি কাজ আমাকে আরও অনুপ্রাণিত করে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

আপডেট সময় : ১১:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬