ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ফেসবুক পোস্টে ‘হাহা’ রিয়েক্ট দেয়ায় চবি ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

  • আপডেট সময় : ০৮:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
  • / 1041
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

ফেসবুকে এক ছাত্রীর পোস্টে ‘হাহা’ রিয়েক্ট দেয়ার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ছাত্র আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাটল ট্রেন ভিত্তিক ছাত্রলীগের গ্রুপ ‘বিজয় গ্রুপ’র এক শিক্ষার্থী এক ছাত্রীর ফেসবুক পোস্টে ‘হাহা রিয়েক্ট’ দেন। এর জেরে ওই ছাত্রীর বন্ধুরা শাটল ট্রেন ভিত্তিক অপর গ্রুপ ‘সিএফসি’র সদস্য বিজয় গ্রুপের ওই সদস্যকে শাসায়। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনের সড়কে সংঘর্ষে সূত্রপাত হয়।

এ ঘটনায় আহতরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তনয় কান্তি দাশ, আরবী বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জোবায়ের আহামেদ ও নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কাজল দাশ।

জানা যায়, তনয় বিভাগের ফেসবুক গ্রুপে সিএফসিকে ব্যঙ্গ করে। এ জেরে ধরে অগ্রণী ব্যাংকের সামনের সড়কে তার ওপর অতর্কিত হামলা চালায় সিএফসি পক্ষের কর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে বিজয় পক্ষের কর্মীরা রামদা ও লোহার রড নিয়ে আবদুর রব হলের দিকে জড়ো হয়ে সিএফসি কর্মীদের ধাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে সিএফসি পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা ধাওয়া দিলে পিছু হটে বিজয়ের কর্মীরা। পরে উভয় পক্ষ শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের সামনে সশস্ত্র অবস্থান নেয়। এসময় ফের সংঘাতে জড়ায় দুই পক্ষ। এতে কাজল দাশ ও জোবাইর আহমেদ আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা এইচ এম ফজলে রাব্বী সুজন বলেন, প্রশাসনের কাছে অনুরোধ জড়িতদের বিরুদ্ধে যেন তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিএফসি গ্রুপের নেতা পিয়াস সরকার বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বসে বিষয়টা সমাধান করেছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেসবুক পোস্টে ‘হাহা’ রিয়েক্ট দেয়ায় চবি ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

আপডেট সময় : ০৮:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯