ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট

ফ্রান্সে গরুর ডিম খাওয়ার পরামর্শদাতা এআই চ্যাটবট বন্ধ ঘোষণা

  • আপডেট সময় : ০১:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লুসি নামে ফরাসি ভাষার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট সহজ গাণিতিক সমীকরণের অর্থহীন উত্তর দেয়ার পরে এবং একজন ব্যবহারকারীকে গরুর ডিম খাওয়ার পরামর্শ দেয়ার অভিযোগে তা বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার।

বৃহস্পতিবার লুসি চালু হওয়ার পর ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় এর ভুল উত্তরগুলো শেয়ার করতে শুরু করেন। এর মধ্যে এক ব্যবহারকারী লুসিকে গরুর ডিম সম্পর্কে প্রশ্ন করে।

প্রশ্নের উত্তরে লুসি বলে, ‘গরুর ডিম, যা মুরগির ডিম নামেও পরিচিত, গরু থেকে উৎপাদিত ভোজ্য ডিম। গরুর ডিম প্রোটিন ও পুষ্টির উৎস। এটি একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার হিসাবে বিবেচিত হয়।’

এছাড়াও লুসিকে পাঁচকে (৩+২) দিয়ে গুণ করতে বলা হলে, মডেলটি ২৫ এর পরিবর্তে ১৭ উত্তর দেয় এবং ছাগলের বর্গমূল কত জানতে চাইলে উত্তর দেয় এক।

শনিবার এক বিবৃতিতে লুসির অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান লিনাগোরা গ্রুপ জানায়, এটি ‘একটি অ্যাকাডেমিক গবেষণা প্রকল্প’, যা প্রাথমিক পর্যায়ে রয়েছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, লুসিকে ‘তাড়াহুড়ো করে মুক্তি দেয়া হয়েছিল’ এবং মডেলটির বর্তমান সীমাবদ্ধতা সম্পর্কে ব্যবহারকারীদের আরো স্পষ্টভাবে জানানো উচিত ছিল।

লিনাগোরা গ্রুপের জেনারেল ডিরেক্টর মিশেল-ম্যারি মাউডেট জানান, দলটি তাদের মডেল আপডেট করবে। এরপর জনসাধারণের ব্যবহারের জন্য মুক্তি দেয়ার আগে ব্যক্তিগতভাবে বেটা সংস্করণ পরীক্ষা করবে।

সূত্র : সিএনএন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সে গরুর ডিম খাওয়ার পরামর্শদাতা এআই চ্যাটবট বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০১:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫