ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

ফ্লোটিলার কয়েকটি নৌযান আটক ইসরাইলের, শহিদুল আলমের অপহরণের শঙ্কা

  • আপডেট সময় : ০১:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
কনশেনস জাহাজে বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম রয়েছেন। তিনি শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরাইলি বাহিনী তাদের অপহরণ করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গাজা ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনশেনসসহ বেশ কয়েকটি নৌযান বুধবার (৮ অক্টোবর) ইসরাইলি বাহিনী আটক করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরাইলের দখলদার বাহিনী অপহরণ করেছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব কমরেড ও বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান করছি।’

এদিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নৌবহরে অভিযান চালানো হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বৈধ নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।’

এতে আরো বলা হয়েছে, ‘নৌবহর ও অভিযাত্রীদের ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সব অভিযাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।’

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্লোটিলার কয়েকটি নৌযান আটক ইসরাইলের, শহিদুল আলমের অপহরণের শঙ্কা

আপডেট সময় : ০১:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫