ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের চরম মূল্য দিতে হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে যারা ‘ধৃষ্টতা দেখিয়েছে, তাদের চরম মূল্য দিতে হবে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্মাণাধীন ভাস্কর্য নির্মাণ হবেই।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভাস্কর্য কে করলো এটা তো কোনো বিষয় না। এ ধরনের ঘটনা সংবিধান ও রাষ্ট্রদ্রোহের শামিল। কারণ বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতির পিতা। বিভিন্ন ইসলামিক দেশে- সৌদি আরব, কাতার, মিসর, ইরান, তুরস্ক, পাকিস্তানেও ভাস্কর্য আছে। তাদের চেয়েও কি আমরা বড় মুসলমান? তারা তো সেখানে ভাস্কর্য নিয়ে কথা বলে না।’

তিনি আরো বলেন, ‘মূর্তি হলো দেবতাদের আর ভাস্কর্য মানুষের। দেবতাকে পূজা করা হয়, কিন্তু এখানে মানুষকে পূজা করা হচ্ছে না। কাজেই এটাকে তারা কেন এভাবে নিচ্ছে?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করার যে ধৃষ্টতা তারা দেখিয়েছে তাদের চরম মূল্য দিতে হবে। যারাই করুক এ বিষয়ে আপোষহীন।’

যারা ভাস্কর্য ভেঙেছে বা হুকুম দিয়েছে, তাদের আসামি করা হবে কি না প্রসঙ্গে কাদের বলেন, ‘উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা সরকারে আছি। হুট করে মাথা গরম করে সিদ্ধান্ত নেয়া যাবে না।’

প্রধানমন্ত্রী বিষয়টি নিজেই দেখছেন উল্লেখ করে কাদের বলেন, ‘আমরা ভেবে চিন্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে চাই। বাংলাদেশে ধর্ম খুব সংবেদনশীল। তাই আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে উস্কানিমূলক কিছু করে দেশে অস্থিতশীল অবস্থা তৈরি হোক, আমরা চাই না। আমরা যুক্তি দিয়ে বলতে চাই।’ সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের চরম মূল্য দিতে হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০