ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

বনানীতে চিরনিদ্রায় শায়িত লতিফুর রহমান

  • আপডেট সময় : ০১:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বনানী কবরস্থানে ছোট মেয়ে শাজনীন তাসনিম রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান মো. লতিফুর রহমান। বুধবার রাত ১০টায় তাঁকে দাফন করা হয়।

এর আগে রাত পৌনে ৯টার দিকে লতিফুর রহমানের মরদেহ তাঁর গুলশানের বাসায় নেয়া হয়। এরপর সেখানে আত্মীয়-স্বজন ও পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত হন। বিকেল ৫টা ৪০ মিনিটে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় তার লাশবাহী গাড়ি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লায় নিজ বাসভবন ফারাজ মঞ্জিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতিফুর রহমান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। বেশির ভাগ সময় তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি চিওড়া গ্রামের প্রয়াত খান বাহাদুর মজিবুর রহমানের ছেলে।

লতিফুর রহমানের ভাতিজা শাহিদুর রহমান জানান, গত ২০ ফেব্রুয়ারি থেকে অসুস্থ হয়ে লতিফুর রহমান গ্রামের বাড়ি ফারাজ মঞ্জিলে অবস্থান করছিলেন। মাঝে মধ্যে ঢাকা থেকে চিকিৎসক এসে তাকে দেখে যেতেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর সময় তার স্ত্রী শাহনাজ রহমান, ছেলে আসাদ অলিউর রহমানসহ পরিবারের সদস্যরা তার পাশে উপস্থিত ছিলেন।

লতিফুর রহমান জাতীয় দৈনিক প্রথম আলো পরিচালনাকারী মিডিয়া স্টার এবং ডেইলি স্টার পরিচালনাকারী মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন পিৎজা হাট ও কেন্টাকি ফ্রায়েড চিকেন (কেএফসি) প্রচলনের জন্য সমাধিক পরিচিত বিশিষ্ট এই ব্যবসায়ী। তিনি ২০১২ সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বনানীতে চিরনিদ্রায় শায়িত লতিফুর রহমান

আপডেট সময় : ০১:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০